Logo
ট্রেন্ডিং: তারেক রহমানের হাত ধরে গণতান্ত্রিক যাত্রায় এগিয়ে যাবে দেশ : ফখরুল ছাত্রশিবিরের নতুন সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বাবার কবর জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

নব্বই দশকের গল্প শোনাবেন বাপ্পা মজুমদার

R
নিজস্ব প্রতিবেদক
05 November 2025, 10:00 PM পড়তে ১ মিনিট
নব্বই দশকের গল্প শোনাবেন বাপ্পা মজুমদার

নব্বই দশকের সোনালী সংগীত অধ্যায়ের একজন রচয়িতা বাপ্পা মজুমদার। প্রয়াত সঞ্জীব চৌধুরীর সঙ্গে একাত্ম হয়ে নব্বই দশকের মাঝামাঝি সময়‘দলছুট’ ব্যান্ডের মাধ্যমে মিউজিক ইন্ডাস্ট্রিতে দীপ্ত পদচারণা শুরু হয় তার।

’৯৭ সালে দলছুটের প্রথম অ্যালবাম ‘আহ্’ প্রকাশের পর দারুণভাবে গ্রহণ করেন শ্রোতারা। প্রথম অ্যালবাম দিয়েই জনপ্রিয় ব্যান্ড হয়ে ওঠে দলছুট। শ্রোতাদের মুখে মুখে ফিরতে থাকে তাদের গান। 

সেই সব স্মৃতি মনে করে নস্টালজিক হয়ে পড়েন বাপ্পা। আজিজ সুপার মার্কেটের আড্ডায় সঞ্জীব চৌধুরীর সঙ্গে গানের ভাবনাগুলো ভাগ করা, একেকটা গান তৈরিতে রাত ভোর হয়ে যাওয়া, গানের লিরিক ও সুর নিয়ে চুলছেঁড়া বিশ্লেষণ, প্রথম রেকডির্ংয়ের উত্তেজনা, কনসার্টের নানারকম অভিজ্ঞতা, ভক্তদের পাগলামি প্রায়শই নাড়া দিয়ে যায় স্মৃতির দরোজায়। 

সেই সব স্মৃতিকথা দর্শকদের সঙ্গে ভাগাভাগি করতে মাছরাঙা টেলিভিশনে‘নাইনটিজ মিউজিক স্টোরি’ অনুষ্ঠানে আসছেন জনপ্রিয় এই শিল্পী।

আজ ১৩ সেপ্টেম্বর, শনিবার রাত ১২ টায় প্রচারিত হবে অনুষ্ঠানটি। রিয়াদ শিমুলের গ্রন্থনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন এস এম হুমায়ুন কবির। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

নব্বই দশকের গল্প শোনাবেন বাপ্পা মজুমদার

R
নিজস্ব প্রতিবেদক | 13 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার