Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নভেম্বরে আফ্রিকার দুটি দলের মুখোমুখি হবে ব্রাজিল

BN DESK
06 November 2025, 10:00 PM পড়তে ১ মিনিট

২০২৬ বিশ্বকাপ উপলক্ষে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্ব শেষ। তবে খেলায় কোনো বিরতি রাখতে চায় না ব্রাজিল। তাইতো প্রস্তুতি নিতে বিভিন্ন দেশের সঙ্গে খেলছে কার্লো আনচেলত্তির দল। কিছুদিন আগেই এশিয়ার দুই দেশের সঙ্গে খেলেছে তারা। এবার নভেম্বরে আফ্রিকার দুইটি দেশের বিপক্ষে খেলবে তারা।

নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। গতকাল বৃহস্পতিবার ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, আগামী ১৫ নভেম্বর লন্ডনে এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে খেলবে ব্রাজিল। এর তিন দিন পর ফ্রান্সের লিলে মুখোমুখি হবে তিউনিসিয়ার।

চলতি মাসেই আন্তর্জাতিক বিরতিতে এশিয়ার দুই দল দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে খেলে ব্রাজিল। প্রথম ম‍্যাচে পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়নরা দক্ষিণ কোরিয়াকে হারায় ৫-০ গোলে। পরের ম‍্যাচে ২-০ ব‍্যবধানে এগিয়ে গিয়েও জাপানের বিপক্ষে হারে ৩-২ গোলে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
হলিউড

নভেম্বরে আফ্রিকার দুটি দলের মুখোমুখি হবে ব্রাজিল

B
BN DESK | 17 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার