Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে এক ব্যক্তি নিহত

BN DESK
03 January 2026, 06:29 PM পড়তে ১ মিনিট

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বন্য হাতির আক্রমণে আব্দুস সালাম (২৮) নামে এক টিউবওয়েল মিস্ত্রি নিহত হয়েছেন।

শনিবার (৩ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের লম্বারবিল তিতারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে স্থানীয় বন বিভাগের সহযোগিতায় ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে একটি বন্য হাতি লোকালয়ে ঢুকে পড়ে। এ সময় হাতির আক্রমণ থেকে বাঁচতে দৌড়ে পালানোর চেষ্টা করলে আব্দুস সালাম হাতির পায়ে পিষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এলাকা: বান্দরবান
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে এক ব্যক্তি নিহত

B
BN DESK | 03 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার