Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩০ হাজার ইয়াবাসহ আটক ২

BN DESK
08 November 2025, 09:00 PM পড়তে ১ মিনিট
নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩০ হাজার ইয়াবাসহ আটক ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিশেষ অভিযানে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৩৪ বিজিবির একটি টহল দল তুমব্রু সীমান্তের মধ্যপাড়া এলাকায় অভিযান চালায়। মিয়ানমার থেকে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে তিনজনকে লক্ষ্য করে অভিযান চালানো হয়। এ সময় দুজনকে আটক করা গেলেও অপরজন পালিয়ে যায়।

আটকরা হলেন— মধ্যপাড়া বালুখালীর মো. আরপান অপি (১৯) এবং এফডিএমএন ক্যাম্প-৭, ব্লক সি-১১ এর জিয়াবুল হক। তাদের কাছ থেকে ইয়াবা বহনের ব্যাগ ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, আটক দুইজনকে ইয়াবা ও উদ্ধারকৃত মোবাইল ফোনসহ থানায় হস্তান্তর করা হবে। পালিয়ে যাওয়া সহযোগীকে ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, বিজিবি কেবল সীমান্ত পাহারাই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩০ হাজার ইয়াবাসহ আটক ২

B
BN DESK | 18 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার