Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নানা চমকে ফারিণের গান

BN DESK
04 December 2025, 08:00 PM পড়তে ১ মিনিট

বিনোদন ডেস্কঃ নানা মাত্রার চরিত্রে অভিনয় করে নিজেকে একজন সুঅভিনেত্রী হিসেবে আগেই প্রমাণ করেছেন তাসনিয়া ফারিণ। ছোট পর্দার পর চলতি বছরের ঈদে ‘ইনসাফ’ ছবির মধ্যদিয়ে বাণিজ্যিক সিনেমায় অভিষেক হয় তার। সেখানেও কুড়িয়েছেন প্রশংসা।

অন্যদিকে, গত বছর জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে তাহসানের সঙ্গে ‘রঙে রঙে রঙিন হবো’ গানটি গেয়ে কণ্ঠশিল্পী হিসেবেও আলোচনায় আসেন তিনি। ক’দিন আগেই প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফড়িং ফিল্মস’ প্রতিষ্ঠার খবর জানান ফারিণ। নতুন খবর হলো- এবার সেই প্রতিষ্ঠান থেকেই নানা চমকে ভরপুর ফারিণের নতুন গান আগামীকাল বিকাল ৪টায় আসছে। ‘মন গলবে না’ শিরোনামের এ গানটিতে ফারিণের সঙ্গে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল। কবির বকুলের কথায় এর সুর ও সংগীত করেছেন ইমরান। শুধু তাই নয়, গানটির ভিডিওতে পারফর্ম করতেও দেখা যাবে ফারিণ-ইমরানকে। ভিডিওটির নির্দেশনা দিয়েছেন নাহিয়ান আহমেদ। গত শুক্রবার রাতে প্রযোজনা প্রতিষ্ঠানটি গানের একটি টিজার প্রকাশ করেছে। গানটির প্রচারণায় ফারিণ নিজেও অংশ নিচ্ছেন।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে গানের একটি ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, আমার মন ইস্পাতের তৈরি। তাই তোমার জন্য গলবে না। এ ছাড়া, তার কাছে গানটির মিউজিক ভিডিওতে তার পরা পোশাক এবং লুকগুলোও বিশেষ। কারণ ড্রেসের এই ডিজাইনগুলো পরিকল্পনার পেছনে তিনি নিজেই একজন ডিজাইনার হিসেবে কাজ করেছেন। আর এর পেছনে তার উদ্দেশ্য ছিল একটি স্পষ্ট ভিশন তৈরি করা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

নানা চমকে ফারিণের গান

B
BN DESK | 04 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার