Logo
ট্রেন্ডিং: প্রথমবার বিচারকের ভূমিকায় তাসনিম আনিকা তারেক রহমানকে নিয়ে ন্যান্সির কণ্ঠে ‘নেতা আসছে’ বড়দিন উপলক্ষে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান ভোলায় ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

নারীকে গলা কেটে হত্যার পর গোসল করে পালাল চোর!

R
নিজস্ব প্রতিবেদক
09 November 2025, 12:00 AM পড়তে ১ মিনিট
নারীকে গলা কেটে হত্যার পর গোসল করে পালাল চোর!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হায়দ্রাবাদে এক নারীকে বেঁধে প্রেসার কুকার দিয়ে আঘাত এবং তারপর ছুরি ও কাঁচি দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, সন্দেহভাজন দুই ব্যক্তি ওই বাড়িতে লুটপাট, হত্যাকাণ্ডের পর সেখানে গোসলও করে এবং তাদের রক্তমাখা পোশাক ফেলে পালিয়ে যায়। ঘটনাটি একটি ‘নিরাপদ’ আবাসিক এলাকার মধ্যে ঘটায় দেখা দিয়েছে উদ্বেগ।

 
প্রতিবেদন অনুসারে, ভুক্তভোগী ৫০ বছর বয়সি রেণু আগরওয়াল তার স্বামী এবং ছেলের সাথে আইটি হাব সাইবারাবাদের সোয়ান লেক অ্যাপার্টমেন্টের ১৩ তলায় থাকতেন।
 
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রেণুর স্বামী তার ২৬ বছর বয়সি ছেলেকে নিয়ে কাজের উদ্দেশে বেরিয়ে যান - তাদের স্টিলের ব্যবসা রয়েছে। বিকেল ৫টার দিকে রেণুকে তার স্বামী ফোন করলেও তিনি ধরেননি। ‘অস্বাভাবিক’ এই আচরণে অবাক হয়ে আগরওয়াল তার স্ত্রীর খোঁজ নিতে আগেই বাড়ি ফিরে আসেন।
 
কিন্তু দরজা তালাবদ্ধ থাকায়, তারা প্লাম্বারের সাহায্যে বারান্দা থেকে দরজাটি খুলে দেখতে পান যে রেণু মৃত অবস্থায় পড়ে আছেন। তারা পুলিশকে খবর দেন এবং তারপর তদন্ত শুরু হয়। 
 
পুলিশ জানিয়েছে, হামলাকারীরা রেণু আগরওয়ালের হাত-পা বেঁধে প্রেসার কুকার দিয়ে আঘাত করে। ছুরি ও কাঁচি দিয়ে তার গলা কেটে হত্যা করা হয়। তারা বাড়ি লুট করে প্রায় ৪০ গ্রাম সোনা এবং নগদ ১ লাখ রুপি নিয়ে যায়।
 
পালানোর আগে তারা ঘরে গোসল করে, পোশাক পরিবর্তন করে এবং রক্তমাখা পোশাক অপরাধস্থলে ফেলে পালিয়ে যায়।
 
রেণু আগরওয়ালের মৃতদেহ হেফাজতে নেয়া হয়েছে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কুকাটপল্লি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তদন্তের অংশ হিসেবে, পুলিশ সিসিটিভি ফুটেজ, ফরেনসিক প্রমাণ এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ করছে।
 
সূত্র: এনডিটিভি

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

নারীকে গলা কেটে হত্যার পর গোসল করে পালাল চোর!

R
নিজস্ব প্রতিবেদক | 11 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার