Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নালিতাবাড়ী সীমান্তে মানবপাচার চক্রের ২ সদস্যসহ তিনজন আটক

BN DESK
14 December 2025, 06:05 PM পড়তে ১ মিনিট

শেরপুর নালিতাবাড়ী সীমান্ত এলাকা থেকে মানব পাচার চক্রের ২ জনকে আটক করেছে পুলিশ। একইসঙ্গে এক মোটরসাইকেল মালিককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে র‍্যাব। 

আজ ‎রোববার (১৪ ডিসেম্বর) বিকেল ৪টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এসএন নজরুল ইসলাম জানান এমন তথ্য জানান।

পুলিশের দাবি, শেরপুর থেকে আটক করা দুইজন বর্ডার দিয়ে বাংলাদেশ থেকে ভারতে অবৈধ পথে লোক পারাপার চক্রের সদস্য। তারা হাদির ওপর হামলাকারী ব্যক্তিকে বর্ডার দিয়ে পার করতে পারে এমন সন্দেহে আমরা তাদের আটক করে নিয়ে এসেছি। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে আরও বিস্তারিত তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।

‎সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এসএন নজরুল ইসলাম আরও জানান, হাদির ওপর সন্দেহভাজন হামলাকারী ব্যক্তিরা যেন সীমান্ত পার না হতে পারে, সেজন্য তাদের পাসপোর্ট নম্বর সংগ্রহ করে সেটি ইমিগ্রেশনকে দিয়ে ব্লক করে রেখেছি। যাতে করে সে বর্ডার দিয়ে কোনোভাবেই পালাতে না পারে।

তিনি আরও বলেন, দেশের বর্ডারে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। বিজিবিকে ম্যাসেজ দিয়েছি কোনোভাবেই যেন সন্ত্রাসীরা দেশ ছেড়ে পালাতে না পারে। যারা এ ঘটনায় জড়িত সবাইকে আমরা শনাক্ত করে গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এখন পর্যন্ত এই ঘটনায় আটকদের বিরুদ্ধে মামলা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত এই ঘটনায় মামলা হয়নি, তাদের পরিবারের লোকজন এখনো থানায় আসেনি। আমরা একটি করেছি, মামলার কপিটা আমরা হাসপাতালে নিয়ে যাব, তারা যদি এটা সাইন করে ভালো, তা না হলে আমরা পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করব।

তারা কি দেশে আছে নাকি বিদেশে পালিয়ে গেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের কাছে তারা দেশের বাইরে চলে যাওয়ার কোনো তথ্য নেই। ওসমান হাদিকে ফয়সাল মোটরসাইকেলের পিছনে বসে গুলি চালায় এবং আলমগীর মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। সর্বশেষ পুলিশের কাছে যে তথ্য রয়েছে সে থাইল্যান্ড থেকে বাংলাদেশে আছে গত জুলাই মাসে।

মোটরসাইকেলটি কারা উদ্ধার করেছে জানতে চাইলে তিনি বলেন, এটি উদ্ধার করেছে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। 

গুলির কোনো ব্যালেন্সটিক পরীক্ষা হয়েছে কি না এটি জানতে চাইলে তিনি বলেন, যেহেতু এখনো মামলা হয়নি তাই আদালতের নির্দেশ ছাড়া এটির ব্যালেন্সটিক পরীক্ষা করার কার্যক্রম শুরু হয়নি।

 
পরবর্তী খবর লোড হচ্ছে...
মধ্যপ্রাচ্য

নালিতাবাড়ী সীমান্তে মানবপাচার চক্রের ২ সদস্যসহ তিনজন আটক

B
BN DESK | 14 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার