Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নিজের ভুলের জন্য ক্ষমা চাইলেন আকবর আলী

BN DESK
22 November 2025, 02:10 AM পড়তে ১ মিনিট

এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের সেমিফাইনাল হয়েছে রোমাঞ্চে ঠাসা। একের পর এক ভুলের পর ম্যাচ গড়ায় সুপার ওভারে। শেষমেশ সুপার ওভারের লড়াই শেষে ভারতকে হারিয়ে জয় পায় টাইগাররা। নাটকীয় জয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ ‘এ’ দল। তবে ম্যাচের শেষ বলে নিজের বড় ভুলটি ভুলতে পারছেন না অধিনায়ক ও উইকেটরক্ষক আকবর আলী। সেই ভুলের কারণেই ম্যাচটি টাই হয়ে সুপার ওভারে গড়ায় বলে মনে করছেন তিনি।

শেষ বলে ভারতের প্রয়োজন ছিল ৪ রান। ব্যাটাররা ২ রান নেওয়ার পর আকবর অযথা থ্রো করলে ওভারথ্রো থেকে আরও ১ রান পায় ভারত। ফলে ম্যাচ টাই হয়ে যায়। যদিও সুপার ওভারে রিপন মণ্ডলের দুর্দান্ত বোলিংয়ে জয় পায় বাংলাদেশ ‘এ’ দল।

ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের ভুলের দায় স্বীকার করে আকবর বলেন, ‘শুরুতেই সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমি জানতাম তাদের ৪ রান দরকার ছিল, তবে জানি না আমার মাথায় তখন কী ঘটলো যে বলটা থ্রো করে ফেললাম।’

তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া সতীর্থদের প্রশংসা করতেও ভুলেননি অধিনায়ক। ইয়াসির রাব্বি ও এসএম মেহেরবের দারুণ ব্যাটিংয়ের প্রশংসা করেন তিনি। রিপন মণ্ডলের ১৯তম ওভারকেও ম্যাচের টার্নিং পয়েন্ট বলে উল্লেখ করেন আকবর।

শেষ ওভারে রাকিবুলের ওপর ভরসা রাখলেও ক্যাচ মিস ও ফিল্ডিং ভুলে ম্যাচ জটিল হয়ে যায় বলে জানান তিনি।

২৩ নভেম্বর ফাইনালে পাকিস্তান ‘এ’ অথবা শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ। ফাইনালে ভুল শুধরে সেরা পারফরম্যান্স দিতে চান আকবর।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বলিউড

নিজের ভুলের জন্য ক্ষমা চাইলেন আকবর আলী

B
BN DESK | 22 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার