Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নিজের অসুস্থতার কথা জানালেন স্পর্শিয়া

BN DESK
09 November 2025, 08:00 PM পড়তে ১ মিনিট

বিনোদন ডেস্ক : বিনোদন জগতের মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া বিজ্ঞাপনের পাশাপাশি নাটকে অভিনয় করে বেশ সুনাম অর্জন করেছেন। ২০১৩ সালে এয়ারটেল পরিচালিত ‘ইম্পসিবল ৫’-এ অভিনয় করে অভিনেত্রী হিসেবে নিজেকে বেশ জনপ্রিয় করে তোলেন। এছাড়া নাটক উজান গাঙ্গের নাইয়ায় অভিনয় করে তার কর্মজীবনে ভিন্নমাত্রা এনে দিয়েছেন। 

তবে দীর্ঘদিন শোবিজ অঙ্গন থেকে দূরে আছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। মঙ্গলবার সামাজিক মাধ্যম ফেসবুকে জানালেন নিজের অসুস্থতার কথা। তার চোয়ালের নিচে অস্বাভাবিক কোষের বৃদ্ধি হয়েছে। সে জন্য অস্ত্রোপচারের প্রয়োজন। স্পর্শিয়া বলেন, আমার অ্যামেলোব্লাস্টোমা রোগ ধরা পড়েছে। এ মুহূর্তে আমি কারও সঙ্গে কোনো যোগাযোগ করার বা ফোনে কথা বলার অবস্থায় নেই। কয়েক দিন ধরে আমি সার্জারির পূর্বের চিকিৎসা নিচ্ছি। আজই আমার অস্ত্রোপচার হওয়ার কথা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

নিজের অসুস্থতার কথা জানালেন স্পর্শিয়া

B
BN DESK | 08 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার