Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নিজের জন্য গর্ববোধ করো: অপু বিশ্বাস

BN DESK
25 January 2026, 05:40 PM পড়তে ১ মিনিট

ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাস । অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব। সম্প্রতি একগুচ্ছ শেয়ার করা ছবিতে দেখা যায়, কালো পোশাকে ধরা দিয়েছেন এই অভিনেত্রী যা মুহূর্তেই ভক্তদের দৃষ্টি কাড়ে।

কালো রঙের আধুনিক কাটের ব্লাউজ ও লম্বা স্কার্টে নিজেকে উপস্থাপন করেছেন অপু বিশ্বাস। পোশাকের সঙ্গে যুক্ত রয়েছে এক পাশ থেকে ঝুলে থাকা স্বচ্ছ কালো ওড়না, যা বাতাসে ভেসে ছবিটিতে নাটকীয়তা ও আভিজাত্যের ছোঁয়া এনেছে।

এদিকে ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘নিজের জন্য গর্ববোধ করো, তুমি প্রতিবার পড়ে গিয়েও আবার ঘুরে দাঁড়িয়েছ।

অপুর চুল পরিপাটি করে খোঁপায় বাঁধা, চোখে গাঢ় আই-মেকআপ আর ঠোঁটে ন্যুড শেডের লিপস্টিক রয়েছে সব মিলিয়ে তার সাজে রয়েছে আত্মবিশ্বাসী ও পরিণত সৌন্দর্যের প্রকাশ।

কানে ও গলায় নীল পাথরের গয়না কালো পোশাকের সঙ্গে কনট্রাস্ট তৈরি করে লুকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এদিকে কমেন্ট বক্সে অপুরে রূপের বেশ প্রশংসা করেছেন।

একজন নেটিজেন লিখেছেন, ‘আমি তো দেখে ফিদা, এক কথায় অসাধারণ।’ আরেকজনের কথায়, ‘আগের সেই সিম্পল অপু আর নেই,এখন আরো কনফিডেন্ট।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

নিজের জন্য গর্ববোধ করো: অপু বিশ্বাস

B
BN DESK | 25 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার