Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নিরপেক্ষ ভেন্যু হিসেবে বাংলাদেশকে বেছে নিলো আফগানিস্তান

BN DESK
08 November 2025, 07:00 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক: নিরপেক্ষ ভেন্যু হিসেবে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের যাত্রা শুরু হতে যাচ্ছে। আফগানিস্তানের হোম ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে। 

আগামী ১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বের আফগানিস্তান বনাম মিয়ানমার ম্যাচ। সেই ম্যাচটি হওয়ার কথা ছিল আফগানিস্তানের মাঠে। তবে সেখানে না হয়ে এখন ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনাতে হতে যাচ্ছে। শুরুতে আফগানিস্তান ফুটবল ফেডারেশন অনুরোধ জানায় বাংলাদেশকে। পরবর্তীতে এশিয়ান ফুটবল কনফেডারেশনের অনুমোদনের পর ম্যাচ আয়োজনের বিষয়টি চূড়ান্ত হয়।১৮ নভেম্বর ঢাকায় বাংলাদেশ-ভারত ম্যাচও রয়েছে। জানা গেছে, তার আগে আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচও খেলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।

পরবর্তী খবর লোড হচ্ছে...
হলিউড

নিরপেক্ষ ভেন্যু হিসেবে বাংলাদেশকে বেছে নিলো আফগানিস্তান

B
BN DESK | 21 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার