Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নিরাপত্তার জন্য এবার গানম্যান চাইলেন হান্নান মাসউদ

BN DESK
21 January 2026, 06:35 PM পড়তে ১ মিনিট

নিরাপত্তার জন্য ব্যক্তিগত গানম্যানের আবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল হান্নান মাসউদ।

আজ (বুধবার, ২১ জানুয়ারি) দুপুরে নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নোয়াখালীর ছয়টি আসন থেকে নির্বাচনে ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে দুইজন নিরাপত্তার জন্য ব্যক্তিগত গানম্যানের আবেদন করেছেন।

তারা হলেন নোয়াখালী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমান ও নোয়াখালী-৬ আসনের জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী আব্দুল হান্নান মাসউদ। আবেদনকারীদের আবেদন পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান জেলা প্রশাসক।

এলাকা: নোয়াখালী
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

নিরাপত্তার জন্য এবার গানম্যান চাইলেন হান্নান মাসউদ

B
BN DESK | 21 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার