Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নির্বাচনী থিম সং প্রকাশ করল বিএনপি

BN DESK
23 January 2026, 12:55 AM পড়তে ১ মিনিট

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে থিম সং প্রকাশ করেছে বিএনপি।

গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে আয়োজিত এক অনুষ্ঠানে গানটির উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

‘ভোট দিবেন কীসে, ধানের শীষে’, ‘সবার আগে বাংলাদেশ’সহ বিএনপির একাধিক নির্বাচনী স্লোগান যুক্ত করা হয়েছে প্রকাশিত থিম সংয়ে। 

উদ্বোধনী অনুষ্ঠানে রিজভী বলেন, ‘পরমাণুর কেন্দ্রে যেমন প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন থাকে এবং তাদের বন্ধন দৃঢ়, তেমনি আমরা এমন একটি রাষ্ট্রীয় দর্শনে বিশ্বাস করি— বাংলাদেশি জাতীয়তাবাদ, যার প্রতীক হচ্ছে ধানের শীষ।

তিনি বলেন, ‘এই প্রতীক শেখ হাসিনা যেমন মুছে দিতে পারেননি, তেমনি আর কেউ পারবে না। মানুষের হৃদয়ে হৃদয়ে এই প্রতীক মিশে আছে।

বিএনপির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে থিম সংটি। এটি গেয়েছেন আতিয়া আনিসা ও নিলয়। কথা ও সুর করেছেন মো. তানভীর চৌধুরী।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

নির্বাচনী থিম সং প্রকাশ করল বিএনপি

B
BN DESK | 22 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার