Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডিক্যাম কেনার নির্দেশ প্রধান উপদেষ্টার

BN DESK
07 November 2025, 01:00 AM পড়তে ১ মিনিট

আগামী জাতীয় নির্বাচনকে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও সহিংসতামুক্ত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য পর্যাপ্ত সংখ্যক বডি-ওর্ন ক্যামেরা দ্রুত কেনার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ খাতের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য সম্ভাব্য সব প্রস্তুতি দ্রুত সম্পন্ন করতে হবে। ভোটারদের মধ্যে এমন আস্থা তৈরি করতে হবে, যাতে তারা মনে করেন- নির্বাচনের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি হয়েছে।”

তিনি নির্দেশ দেন, ডিসেম্বরের মধ্যেই বডিক্যাম কেনা ও প্রয়োজনীয় প্রশিক্ষণ কার্যক্রম শেষ করতে হবে, যাতে নির্বাচনী সময়ের কোনো সহিংসতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধ করা যায়।

প্রফেসর ইউনূস আরও বলেন, “নির্বাচনকেন্দ্রিক যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থার সক্ষমতা বাড়াতে হবে এবং এমন কাঠামো গড়ে তুলতে হবে, যাতে কেউ পরিস্থিতি অবনতির সুযোগ না পায়।”

বৈঠকে ফয়েজ আহমদ তৈয়্যব জানান, দেশে বর্তমানে সীমিত সংখ্যক বডিক্যাম মজুদ আছে, যেগুলো ব্যবহার করে ইতোমধ্যে পুলিশের প্রাথমিক প্রশিক্ষণ শুরু হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নতুন ক্যামেরাগুলো পৌঁছালে প্রতিটি জেলায় পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে। বডিক্যামের মাধ্যমে ভোটকেন্দ্রের পরিস্থিতি শুধু কেন্দ্রীয়ভাবে নয়, প্রতিটি থানা ও জেলা পুলিশ কার্যালয় থেকেও মনিটর করা সম্ভব হবে বলেও জানান তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডিক্যাম কেনার নির্দেশ প্রধান উপদেষ্টার

B
BN DESK | 28 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার