Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নিয়ন্ত্রণে আসেনি চট্টগ্রাম ইপিজেডের আগুন, ভবন ধসে পড়ার শঙ্কা

BN DESK
11 November 2025, 12:00 PM পড়তে ১ মিনিট

দীর্ঘ ৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে কারখানায় লাগা আগুন। আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও নৌবাহিনী যুক্ত হয়েছে। দীর্ঘক্ষণ জ্বলার কারণে ভবনটি ধসে পড়াসহ আগুন আশেপাশে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে কারখানাটিতে আগুন লাগে। বর্তমানে এটি একপ্রকার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনী কাজ করছে। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট এবং নৌবাহিনীর ৪টি ইউনিট যোগ দিয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আশেপাশের রিজার্ভ ট্যাংক থেকে পানি সংগ্রহ করে ছিটাচ্ছে ফায়ার সার্ভিস ও নৌবাহিনী। তাতে খুব বেশি কাজ হচ্ছে না। আশেপাশে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। 

সন্ধ্যার দিকে আগুন পার্শ্ববর্তী একটি টিনশেড ভবনে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, আগুন লাগা কারখানাটিতে হাসপাতালে ব্যবহার করার বিভিন্ন সরঞ্জাম তৈরি করা হয়।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, কারখানাটির ভেতর থেকে সব লোককে নিরাপদে বের করে আনা হয়েছে।

চট্টগ্রাম নগর পুলিশ বন্দর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. জাহাংগীর বলেন, আগুন ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। আগুনে জ্বলতে জ্বলতে ভবনটি ধসে পড়ার উপক্রম হয়েছে। ভেতরে কেউ আটকে পড়ার খবর পাইনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

নিয়ন্ত্রণে আসেনি চট্টগ্রাম ইপিজেডের আগুন, ভবন ধসে পড়ার শঙ্কা

B
BN DESK | 16 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার