Logo
ট্রেন্ডিং: ঠাকুরগাঁও হাসপাতালে লিফট বন্ধ ১২ দিন : কাঁধে রোগী বহন বগুড়া সারিয়াকান্দির ইউসিসিএ লিঃ এর কর্মচারীদের ৫০ মাসের বেতন বাকি পাটোয়ারীর নির্বাচনি প্রচারণায় তৃতীয়বারের মতো ডিম নিক্ষেপ তারেক রহমানের প্রচারণায় জীবন্ত লিফলেট : যেভাবে মাথায় এলো আইডিয়া

নীলফামারীর সৈয়দপুরে চক্ষু চিকিৎসাসেবা পেলেন ৭০০ রোগী

R
নিজস্ব প্রতিবেদক
06 November 2025, 10:00 PM পড়তে ১ মিনিট
নীলফামারীর সৈয়দপুরে চক্ষু চিকিৎসাসেবা পেলেন ৭০০ রোগী

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আলহাজ্ব কুতুবুুল আলম চ্যারিটি ফাউন্ডেশন ঈদ এ মিলাদুন্নবী (সা:) উপলক্ষে ইকু গ্রুপের সহযোগিতায় গতকাল শনিবার স্থানীয় জেলা পরিষদ ডাকবাংলা চত্বরে ওই চক্ষু ক্যাম্পটির আয়োজন করে।

মরিয়ম চক্ষু হাসপাতালের বাস্তবায়নে সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত  চক্ষু চিকিৎসা ক্যাম্পে ৭০০ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এছাড়াও ১২০ রোগীকে ছানি অপারেশনের জন্য নির্বাচন করা হয়।

এর আগে সকালে চক্ষু চিকিৎসা ও ছানি অপারশেন ক্যাম্পটির শুভ উদ্বোধন করেন, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার  মো: নুর-ই-আলম সিদ্দিকী। এতে স্বাগত বক্তব্য রাখেন, আলহাজ¦ কুতুবুুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শিল্প পরিবার ইকু গ্রুপের প্রধান নির্বাহী (সিইও) মো: ইরফান আলম ইকু।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মরিয়ম চক্ষু হাসপাতালের উপ-মহা-ব্যবস্থাপক জাকির হোসেন, ব্যবস্থাপক মো: আহসানুজ্জামান, চিকিৎসক মুরাদ ইবনে হাফিজ, লিমন সরকার, সাংবাদিক এম.আর আলম ঝন্টু ও ফাউন্ডেশেনের সদস্য সচিব নওশাদ আনসারী প্রমুখ।

হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সামিউল, রাজা, রাব্বি, আলাউদ্দিন, শিশির, আনন্দ, রাজা প্রমুখ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

নীলফামারীর সৈয়দপুরে চক্ষু চিকিৎসাসেবা পেলেন ৭০০ রোগী

R
নিজস্ব প্রতিবেদক | 14 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার