Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নেত্রকোণায় একইসঙ্গে ৩ স্থানে দুর্বৃত্তদের আগুন

BN DESK
14 December 2025, 04:00 PM পড়তে ১ মিনিট

নেত্রকোণায় একইসঙ্গে তিনটি পৃথক স্থানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ রোববার (১৪ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার চল্লিশাকান্দা মোড় ও কাইলাটি এলাকায় এ ঘটনা ঘটে।

এর মধ্যে কাইলাটি এলাকার ব্রাদার্স মাল্টিপারপাস ফার্মে দেওয়া আগুনে একটি আধাপাকা ঘর ও সেখানে থাকা আসবাবপত্র, হাঁস-মুরগী ও মাছের খাদ্য পুড়ে যায়। এদিন একটি ছাগলের ঘরেও আগুন দেওয়া হয়। এতে সেখানে থাকা ২৯টি ছাগল পুড়ে মারা যায়। এ ছাড়া, শহরের চল্লিশাকান্দা মোড়ে একটি খড়ের ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্তরা জানান, রোববার ভোরে হঠাৎ আগুন দেখতে পান ব্রাদার্স মাল্টিপারপাস ফার্মের এক কর্মচারী। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ভোর ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনীর ৪টি ইউনিট।

তারা জানান, ভোর ৪টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রে আসে। ফার্মের মালিকের দাবি, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ২৫ লাখ টাকারও বেশি।

চল্লিশাকান্দা মোড়ে দেওয়া আগুন ও কালইলাটি গ্রামে রাস্তার পাশে থাকা একটি খড়ের গাদায় আগুন দেওয়ার ঘটনায় থানায় জিডি করা হয়েছে।

এলাকা: নেত্রকোণা
পরবর্তী খবর লোড হচ্ছে...
মধ্যপ্রাচ্য

নেত্রকোণায় একইসঙ্গে ৩ স্থানে দুর্বৃত্তদের আগুন

B
BN DESK | 14 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার