Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নেত্রকোণায় জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন

BN DESK
29 August 2026, 04:13 AM পড়তে ১ মিনিট

নেত্রকোণায় জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে নেত্রকোণা-২ (সদর–বারহাট্টা) আসনের বিএনপি মনোনীত প্রার্থীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন।

পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আব্দুল আজিজের নেতৃত্বে এসব নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। এ সময় দলে নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

বিএনপিতে যোগদানকারী উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন- পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আল আমিন, সহসভাপতি শাজাহান মিয়া, দপ্তর সম্পাদক জুলহাস মিয়াসহ শতাধিক নেতাকর্মী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোণা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. আনোয়ারুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বিএনপিতে সদ্য যোগদানকারী নেতাকর্মীরা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অধ্যাপক ডা. আনোয়ারুল হকের নেতৃত্ব ও তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন। বিএনপির হাত ধরেই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও বেগবান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অধ্যাপক ডা. আনোয়ারুল হক বলেন, তারেক রহমানের আহ্বানে যারা আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। ২৪ এর আন্দোলনের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। একাত্তরের চেতনায় বিশ্বাসী হয়ে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। দেশের এই সংকটময় সময়ে তারেক রহমানের নেতৃত্বের কোনো বিকল্প নেই।

এলাকা: নেত্রকোণা
পরবর্তী খবর লোড হচ্ছে...
মধ্যপ্রাচ্য

নেত্রকোণায় জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন

B
BN DESK | 17 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার