Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নেত্রকোণায় ইউপি চেয়ারম্যান বরখাস্তের পর ইউএনওকে বদলি

BN DESK
29 August 2026, 03:18 AM পড়তে ১ মিনিট

ভ্রাম্যমাণ আদালত চলাকালে বাকবিতণ্ডায় জড়ানো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে বরখাস্তের পর এবার বদলি করা হলো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কেও। ঘটনাটি নেত্রকোণার কলমাকান্দার লেঙ্গুরা ইউনিয়নের।

গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ইউএনও মাসুদুর রহমানকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে পিরোজপুর ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে।

এরআগে ইউপি চেয়ারম্যান বরখাস্তের পর তার জায়গায় প্রশাসকও নিয়োগ করা হয়।

সম্প্রতি লেঙ্গুরা ইউনিয়নে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান। সে সময় চেয়ারম্যান তার সঙ্গে তর্কে জড়ান। বলেন, 'আমার ইউনিয়ন এটা। আমি এই ইউনিয়নের চেয়ারম্যান। আপনি মোবাইল কোর্ট করলে আমাকে আগে বলতে হবে।

ইউএনও পাল্টা বলেন, 'কে বলেছে এটা? কোন আইনে আছে?’ এমন প্রশ্নের উত্তরে চেয়ারম্যান সাইদুর বলেন, 'চেয়ারম্যানের আইনে আছে।

ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা শুরু হয়। এরপরেই রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারি সচিব মো. মোতাছেম বিল্যাহ স্বাক্ষরিত এক পত্রে ওই ইউপি চেয়ারম্যানকে বরখাস্তের আদেশ দেয়া হয়। তিনি ওই উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক পদেও আছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মধ্যপ্রাচ্য

নেত্রকোণায় ইউপি চেয়ারম্যান বরখাস্তের পর ইউএনওকে বদলি

B
BN DESK | 21 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার