Logo
ট্রেন্ডিং: জনসংখ্যা বাড়ছে ঠিকই কিন্তু মানুষ বাড়ছে না শীতে উষ্ণতার হাত বাড়িয়ে দিতে হবে মেসির সঙ্গে বৈঠক, বিশ্বকাপ স্কোয়াড নিয়ে যা বললেন স্কালোনি শিগগিরই আমরা মেক্সিকোতে স্থল অভিযান শুরু করতে যাচ্ছি : ট্রাম্প

নেত্রকোণায় স্পিডবোট উল্টে তিন শিশুসহ নিখোঁজ ৪

R
নিজস্ব প্রতিবেদক
04 November 2025, 06:00 AM পড়তে ১ মিনিট
নেত্রকোণায় স্পিডবোট উল্টে তিন শিশুসহ নিখোঁজ ৪

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ধনু নদে নিয়ন্ত্রণ হারিয়ে স্পিডবোট উল্টে তিন শিশুসহ চারজন নিখোঁজ হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন— গাজীপুর ইউনিয়নের বয়রা গ্রামের নবাব মিয়ার মেয়ে শিরিন আক্তার (১৮), আন্ধাইর গ্রামের স্বপন মিয়ার মেয়ে লায়লা (৭), নোপায়েল মিয়ার মেয়ে উষা মনি (৪) ও সামসু মিয়ার মেয়ে সামিয়া (১১)।

 

স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন জানান, আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ের অনুষ্ঠানের বরযাত্রী যেতে ভাড়ায় চালিত এ স্পিডবোটটি ইটনা থেকে আনা হয়েছিল। তারপর এ বোটে বরযাত্রী রওনা হওয়ার আগ মুহূর্তে কিছুক্ষণের জন্য বিয়ে বাড়ির ১৫ জন স্বজন মিলে ঘুরতে বের হওয়ার পর এ ঘটনা ঘটে। পণ্যবাহী বাল্কহেডের ধাক্কা থেকে বাঁচতে গিয়ে ডিঙি নৌকার সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় স্পিডবোটটি। এ সময় তিন শিশুসহ চারজন নিখোঁজ হন। অন্যদের আহত অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয়।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং নিখোঁজদের খুঁজতে ময়মনসিংহ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স থেকে ডুবুরি আনা হচ্ছে।

এলাকা: নেত্রকোণা
পরবর্তী খবর লোড হচ্ছে...
মধ্যপ্রাচ্য

নেত্রকোণায় স্পিডবোট উল্টে তিন শিশুসহ নিখোঁজ ৪

R
নিজস্ব প্রতিবেদক | 12 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার