Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মোহনগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার ৭

BN DESK
06 January 2026, 06:07 PM পড়তে ১ মিনিট

নেত্রকোনার মোহনগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও চুরিসহ বিভিন্ন অভিযোগে সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন, পৌর শহরের গরুহাট্টা এলাকার মো. দুলাল মিয়া (২৫), দক্ষিণ দৌলতপুরের মো. সোলাইমান (২৫), কুলপতাক গ্রামের প্রতাব চন্দ্র সরকার (৩৫), ছানা রঞ্জন সরকার (৩৭), মান্দারবাড়ী গ্রামের মো. আমিনুল ইসলাম(২৪), বারহাট্টা উপজেলার আলোকদিয়া গ্রামের হৃদয় মিয়া (২৮) ও ধনপুর গ্রামের রাকিব মিয়া (২১)।

তাদের মধ্যে দুলাল মিয়াকে এক লিটার দেশীয় মদ ও সোলাইমানকে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। হৃদয় মিয়া ও রাকিব মিয়াকে চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া বাকি তিনজনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।

মোহনগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জয় পাল এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। 

এলাকা: নেত্রকোণা
পরবর্তী খবর লোড হচ্ছে...
মধ্যপ্রাচ্য

মোহনগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার ৭

B
BN DESK | 06 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার