Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নেত্রকোনায় গণতন্ত্র শক্তিশালীকরণ বিষয়ক সভা

BN DESK
11 November 2025, 02:00 PM পড়তে ১ মিনিট

নেত্রকোণায় গণতন্ত্র শক্তিশালীকরণ বিষয়ক কার্যক্রম কমিটি পুনর্গঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নারীরাই ক্ষুধা মুক্তির মূল চাবিকাঠি’ প্রতিপাদ্যে আজ সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১ টায় শহরের মোক্তারপাড়ায় লেডিস ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বিকশিত নারী নেটওয়ার্ক নেত্রকোণার আয়োজনে হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এ আয়োজন করে।

বিকশিত নারী নেটওয়ার্ক এর সহ-সভাপতি শামছুন্নাহারের সভাপতিত্বে সভা পরিচালনা করেন ময়মনসিংহ অঞ্চলের ফিল্ড ফ্যাসিলেটর এ এন এম নাজমুল হোসাইন।

সভায় হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশে'র আঞ্চলিক সমন্বয়কারী জয়ন্ত কর, জাতীয় কন্যা শিশু এডভোকেসি ফোরামের সম্পাদক, জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটি ও সুজনের জেলার সম্পাদক আলপনা বেগম, প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু বক্তব্য দেন। 

সভায় জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ৩১ জন নারী অংশগ্রহণ করেন।

সভায় নারীদের সামাজিক, রাজনৈতিক অধিকার ও কর্তব্য, নারীদের উন্নয়ন, সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন কাজে নারীদের অংশগ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এলাকা: নেত্রকোণা
পরবর্তী খবর লোড হচ্ছে...
মধ্যপ্রাচ্য

নেত্রকোনায় গণতন্ত্র শক্তিশালীকরণ বিষয়ক সভা

B
BN DESK | 27 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার