Logo
ট্রেন্ডিং: গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার মরদেহ খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা ইনকিলাব মঞ্চের কর্মসূচি স্থগিত, খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার অনুরোধ বিএনপি কার্যালয়ে জামায়াত নেতারা, শোক বইতে স্বাক্ষর

নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

R
নিজস্ব প্রতিবেদক
05 November 2025, 10:00 PM পড়তে ১ মিনিট
নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ট্রেনে কাটা পড়ে আইয়ুব আলী (৭০) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ভিতরগাঁও নতুনবাজার সংলগ্ন জারিয়া-ময়মনসিংহ রেলপথের ৩৫৯/১ নম্বর পিলারের পাশে এই ঘটনা ঘটে।

নিহত আইয়ুব আলী পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের বারহা উত্তরপাড়া গ্রামের মৃত জমির মুন্সির ছেলে।

স্থানীয়রা জানান, আইয়ুব আলী প্রায় প্রতিদিনই তার মেয়ের বাড়িতে যাতায়াত করতেন। সকালে রেললাইন পার হওয়ার সময় ময়মনসিংহগামী জারিয়া-ময়মনসিংহ ৩৭২ ডাউন ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পূর্বধলা রেলস্টেশনের কর্তব্যরত বুকিং সহকারী মো. আব্দুল মোমেন বলেন, সকালে জারিয়া-ময়মনসিংহ ৩৭২ ডাউন ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই আইয়ুব আলীর মৃত্যু হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মধ্যপ্রাচ্য

নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

R
নিজস্ব প্রতিবেদক | 14 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার