Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নেত্রকোনায় লাইভস্টক শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

BN DESK
17 December 2025, 05:54 PM পড়তে ১ মিনিট

নেত্রকোনায় ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির (আইএলএসটি) শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করেছে।

আজ বুধবার (১৭ ডিসেম্বর) সকালে জেলা শহরের রাজুর বাজারে আইএলএসটি শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীরা ক্লাশ-পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে মানববন্ধন করেন। এসময় বক্তব্য দেন- শিক্ষার্থী দেলোয়ার হোসেন শরীফ, শিবনাথ কুমার শিবু, আব্দুল কাদের।

দেলোয়ার হোসেন শরীফ বলেন, অতিদ্রুত রাষ্ট্রীয় খরচে পরিচালিত ভিটিআই (VTI) সমূহে পেশাজীবীদের জন্য চালু করা অবৈধ ডিপ্লোমা কোর্সের অনুমতি বাতিল করতে হবে। নিয়োগ বিধিমালা সংশোধন করে সব সাব-টেকনিক্যাল পদে 'ডিপ্লোমা ইন লাইভস্টক' ডিগ্রিধারীদের একক নিয়োগ যোগ্যতা নিশ্চিত করে প্রজ্ঞাপন জারি করতে হবে। কর্তৃপক্ষ লিখিত প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আইএলএসটি, নেত্রকোণার সব সাধারণ শিক্ষার্থী একযোগে একাডেমিক কার্যক্রমসহ ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি চালিয়ে যাবে।

 
এলাকা: নেত্রকোণা
পরবর্তী খবর লোড হচ্ছে...
মধ্যপ্রাচ্য

নেত্রকোনায় লাইভস্টক শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

B
BN DESK | 17 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার