Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নোয়াখালীতে বিএনপি ও এনসিপির মধ্যে তুমুল সংঘর্ষ ,আহত ১০

BN DESK
30 January 2026, 08:45 PM পড়তে ১ মিনিট

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরি সার্ভিস উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১০ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে ফেরি ‘মহানন্দা’ উদ্বোধনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাটি ঘটে।

ফেরি সার্ভিস উদ্বোধন উপলক্ষে হাতিয়ার নলচিরা ঘাট ও বয়ারচর চেয়ারম্যান ঘাট এলাকায় গত কয়েকদিন ধরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। এ ফেরি সার্ভিস চালু হলে প্রায় সাত লাখ হাতিয়াবাসীর জন্য এ নৌরুটে দীর্ঘদিনের যাতায়াত সংকট দূর হবে এবং যানবাহন ও মালামাল পরিবহন আরও সহজ হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে এনসিপি তথা ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসউদের আন্তরিক প্রচেষ্টায় হাতিয়ার নলচিরা-চেয়ারম্যানঘাট নৌরুটে ফেরি সার্ভিস চালু হতে যাচ্ছে বলে জানা গেছে।

এ বিষয়ে হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম দেশের একটি গণমাধ্যমকে বলেন, মারামারির খবর শুনেছি। তবে আহতের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
এলাকা: নোয়াখালী
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

নোয়াখালীতে বিএনপি ও এনসিপির মধ্যে তুমুল সংঘর্ষ ,আহত ১০

B
BN DESK | 30 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার