Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নোয়াখালীর বেগমগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

BN DESK
09 November 2025, 02:00 PM পড়তে ১ মিনিট

নোয়াখালীর বেগমগঞ্জে আব্দুল কাদের জিলানী (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল শুক্রবার (৭ নভেম্বর) রাতে হাজীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আজ শনিবার (৮ নভেম্বর) পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত কাদের জিলানী চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মো. গোফরানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কিছুদিন আগে মাদকসেবন, বেচাকেনা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় কিছু যুবকের সঙ্গে কাদেরের বিরোধ দেখা দেয়। এ ঘটনার জেরে শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার সারেং বাড়ির দরজায় কে বা কারা তাকে বেধড়ক পিটিয়ে ও মাথায় কুপিয়ে গুরুতর আহত করে। পরে মৃত্যু নিশ্চিত করে মরদেহ সেখানে রেখে পালিয়ে যায়।

নিহতের পারিবারিক সূত্র জানায়, নিহত কাদের ৮ মাস আগে বিয়ে করেন। পূর্বশত্রুতার জেরে কাদেরকে হত্যা করা হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান বলেন, নিহত কাদেরের বিরুদ্ধে মারামারি, মাদকসহ চারটি মামলা রয়েছে। ওই যুবক অপরাধ জগতে জড়িত থাকায় পরিবারের সঙ্গে তেমন সম্পর্ক ছিল না। লিখিত অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

নোয়াখালীর বেগমগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

B
BN DESK | 08 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার