Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পরিবারের সবাইকে অজ্ঞান করে স্বর্ণসহ ২০ লাখ টাকার মালামাল লুট

BN DESK
09 November 2025, 08:00 PM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় চেতনানাশক ছিটিয়ে অজ্ঞান করে একটি বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোররাতে চরকিং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, হাতিয়া সুপার মার্কেটের ব্যবসায়ী ইনসাফ বস্ত্র বিতানের মালিক কামরুল ইসলামের বাড়িতে অজ্ঞান পার্টির সদস্যরা ঘরের জানালায় দেয়া টিন সরিয়ে প্রবেশ করে। তারা শয়নকক্ষে চেতনানাশক ছিটিয়ে পরিবারের সবাইকে অজ্ঞান করে ফেলে। পরে দুই লাখ টাকা, ৯ ভরি স্বর্ণের গহনা, দুটি মোবাইল ফোন ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল নিয়ে প্রায় ২০ লাখ টাকার লুট করে নিয়ে যায়।

ব্যবসায়ী কামরুল ইসলাম বলেন, আমি অসুস্থ আত্মীয়কে দেখতে মধ্যরাতে বাড়িতে এসেছিলাম। কিছু খেয়ে ঘুমোতে ঘুমিয়ে যায়। ফজরের নামাজের আগে আমার মেয়ের চিৎকার শুনে উঠে দেখি পুরো ঘর তছনছ। স্ত্রীর ৯ ভরি স্বর্ণ, নগদ দুই লাখ টাকা, আমার ও ছেলের স্মার্টফোনসহ মূল্যবান সব মালামাল লুট হয়ে গেছে। ঘরের সবাইকে ডাকলেও তারা না ওঠায় বুঝতে পারি তাদের অজ্ঞান করা হয়েছে। চিৎকার শুনে আশপাশের লোক আসে, এরপর চোররা পালিয়ে যায়।

হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমে বলেন, পুলিশকে ইতোমধ্যে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আমরা ঘটনার সঠিক তদন্ত নিশ্চিত করবো। ভুক্তভোগী পরিবারের অভিযোগের আলোকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

পরিবারের সবাইকে অজ্ঞান করে স্বর্ণসহ ২০ লাখ টাকার মালামাল লুট

B
BN DESK | 28 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার