Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পাঞ্জাবি অভিনেতা ভারিন্দর সিংয়ের মৃত্যু

BN DESK
09 November 2025, 07:00 PM পড়তে ১ মিনিট

ভারতের জনপ্রিয় অভিনেতা ভারিন্দর সিং ঘুমান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। বলিউড সুপারস্টার সালমান খানের 'টাইগার ৩' সিনেমাতে তিনি অভিনয় করেছিলেন।

গতকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় পাঞ্জাবের সাবেক উপমুখ্যমন্ত্রী ও বর্তমান পার্লামেন্ট সদস্য সুখজিন্দর সিং রণধাওয়া এক্সে  তার মৃত্যু সংবাদ নিশ্চিত করেন।

শুক্রবার  (১০ অক্টোবর) এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, হৃদরোগে আক্রান্ত হয়ে অমৃতসরের ফোর্টিস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ভারিন্দর সিং। সেখানেই তার মৃত্যু হয়।

ভারিন্দর সিং ঘুমান ছিলেন পেশাদার বডিবিল্ডার ও অভিনেতা। ২০০৯ সালে তিনি মিস্টার ইন্ডিয়া খেতাব জেতেন এবং মিস্টার এশিয়া প্রতিযোগিতায় রানার-আপ হন।

২০১২ সালে মুক্তি পাওয়া কাবাডি অনস মোর ছিল তার প্রথম পাঞ্জাবি সিনেমা। এরপর তিনি বলিউডের কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

পাঞ্জাবি অভিনেতা ভারিন্দর সিংয়ের মৃত্যু

B
BN DESK | 10 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার