Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পাসের হারে শীর্ষে মাদরাসা বোর্ড, কুমিল্লা তলানিতে

BN DESK
10 November 2025, 11:00 PM পড়তে ১ মিনিট

চলতি বছরের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। এবার পাসের হারে শীর্ষে রয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড, ৭৫ দশমিক ৬১ শতাংশ। তলানিতে রয়েছে কুমিল্লা বোর্ড, ৪৮ দশমিক ৮৬ শতাংশ।

বৃহস্পতিবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক খন্দোকার এহসানুল হক বকশীবাজারে ঢাকা শিক্ষা বোর্ডে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।তিনি জানান, ঢাকা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ৬২, রাজশাহীতে ৫৯ দশমিক ৪০, কুমিল্লায় ৪৮ দশমিক ৮৬, যশোরে ৫০ দশমিক ২০, চট্টগ্রামে ৫২ দশমিক ৫৭, বরিশালে ৬২ দশমিক ৫৭, সিলেটে ৫১ দশমিক ৮৬, দিনাজপুরে ৫৭ দশমিক ৪৯, ময়মনসিংহে ৫১ দশমিক ৫৪, মাদরাসা শিক্ষা বোর্ডে ৭৫ দশমিক ৬১ এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৬২ দশমিক ৬৭।

খন্দোকার এহসানুল হক জানান, এবার মোট জিপিএ-৫ পেয়েছে ৬৯ হাজার ৯৭ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। অর্থাৎ এবার জিপিএ-৫ অর্ধেকের বেশি কমে গেছে।এ ছাড়া গতবারের তুলনায় এবার পাসের হার কমেছে ১৯ শতাংশ। ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

পাসের হারে শীর্ষে মাদরাসা বোর্ড, কুমিল্লা তলানিতে

B
BN DESK | 16 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার