Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পুলিশ বক্সের সামনে যুবদল কর্মীকে হত্যা

BN DESK
27 November 2025, 04:50 PM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক : ময়মনসিংহ নগরীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রেদুয়ান জাহান রিয়াদ (২৮) নামে এক যুবদলকর্মী নিহত হয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে নগরীর পাটগোদাম বীজ মোড়ে পুলিশ বক্সের সামনে তাকে ছুরিকাঘাত করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তিনি মারা যান। নিহত রেদুয়ান জাহান রিয়াদ নগরীর ১৩১ নম্বর কালিবাড়ি এলাকার মো. সাইদুল হক খানের ছেলে।

নিহতের বাবা সাইদুল হক বলেন, পাটগুদাম অস্থায়ী পুলিশ বক্সের ভেতরে আমার ছেলে আহত অবস্থায় অনেকক্ষণ পড়েছিল। কেউ তাকে বাঁচাতে আসেনি। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করি। আমার ছেলে যুবদল নেতা ইনছানের সঙ্গে রাজনীতি করত। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ দেখে দোষীদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানাচ্ছি।

ময়মনসিংহ মহানগর যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইনছান বলেন, রেদুয়ান জাহান রিয়াদ যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। তিনি যুবদলের সক্রিয় কর্মী ছিলেন। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারেএবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) শফিক উদ্দিন বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে ছুরিকাঘাতে আহত এক যুবককে হাসপাতালে আনা হয়। সন্ধ্যা ৬টার দিকে তিনি মারা যান। ওই যুবকের হাঁটুর ওপরে ছুরিকাঘাত করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, ব্রিজ এলাকায় সক্রিয় ছিনতাইকারী একটি চক্রের মধ্যে বিরোধের জের ধরে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। 

এলাকা: ময়মনসিংহ
পরবর্তী খবর লোড হচ্ছে...
মধ্যপ্রাচ্য

পুলিশ বক্সের সামনে যুবদল কর্মীকে হত্যা

B
BN DESK | 27 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার