Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পূজার ছুটিতে চলবে ৪ জোড়া বিশেষ ট্রেন

BN DESK
05 November 2025, 11:00 PM পড়তে ১ মিনিট

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের বাড়তি চাপ মোকাবিলায় চার জোড়া (৮টি) বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। পাশাপাশি, রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস (৭৬০/৭৫৯) ও মধুমতি এক্সপ্রেস (৭৫৬/৭৫৫) ট্রেনের ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) ও ৪ অক্টোবর (শনিবার) তারিখে সাপ্তাহিক অফ-ডে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের পূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিন (১-৪ অক্টোবর) সরকারি ছুটি থাকবে। একই সময়ে ২৮ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ফলে বিভিন্ন গন্তব্যে যাত্রী চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এজন্য আন্তঃনগর ট্রেনের সময়সূচিতে বিশেষ পরিবর্তন আনা হয়েছে।

অফ-ডে প্রত্যাহার করা ট্রেন দুটি উল্লিখিত তারিখে নিয়মিত সময়সূচি অনুযায়ী চলবে। এসব দিনের টিকিট অনলাইনে সংগ্রহ করা যাবে। তবে ৩০ সেপ্টেম্বরের পরবর্তী সপ্তাহ থেকে আগের নিয়মে আবারও অফ-ডে কার্যকর হবে।

অন্যদিকে, পূর্বাঞ্চলের যাত্রী চাহিদা বিবেচনায় নিয়ে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে অতিরিক্ত চার জোড়া ট্যুরিস্ট স্পেশাল ট্রেন চালানো হবে। এসব ট্রেনের টিকিট শতভাগ অনলাইনে বিক্রি হবে।

যাত্রী হয়রানি প্রতিরোধে ঢাকা ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনে পর্যাপ্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং বিনা টিকেট যাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সার্বিক পরিস্থিতি তদারকির জন্য মন্ত্রণালয়ের একটি ভিজিলেন্স টিম কাজ করবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

পূজার ছুটিতে চলবে ৪ জোড়া বিশেষ ট্রেন

B
BN DESK | 25 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার