Logo
ট্রেন্ডিং: তারেক রহমানের হাত ধরে গণতান্ত্রিক যাত্রায় এগিয়ে যাবে দেশ : ফখরুল ছাত্রশিবিরের নতুন সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বাবার কবর জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

পূজা দিতে গিয়ে সমালোচনার মুখে টাইগার শ্রফ

R
নিজস্ব প্রতিবেদক
31 October 2025, 06:00 PM পড়তে ১ মিনিট
পূজা দিতে গিয়ে সমালোচনার মুখে টাইগার শ্রফ

বলিউড অভিনেতা টাইগার শ্রফ সম্প্রতি মন্দিরে পূজা দিতে গিয়ে এক নতুন বিতর্কে জড়িয়ে পড়েছেন। জানা গেছে, ওই দিন তার পরনে ছিল বুকখোলা কুর্তা ও পাতিয়ালা প্যান্ট। আর সেই পোশাকেই ক্যামেরাবন্দি হন অভিনেতা।

ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয় নানা সমালোচনা। নেটিজেনদের একাংশের অভিযোগ, মন্দিরের মতো পবিত্র স্থানে এমন খোলামেলা পোশাক মানানসই নয়।

কারও মন্তব্য তারকা সন্তানরা মন্দিরে পুজো দিতেও স্টাইল দেখানো ছাড়া থাকতে পারে না!

আবার আরেকজন লিখেছেন, এখানেও বুকখোলা জামা পরতে হবে?

 
 

যদিও টাইগার শ্রফ এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে সোশ্যাল মিডিয়ায় তার ভক্তদের একাংশ মনে করছেন, পোশাক নিয়ে এত বিতর্ক অযথা। তাদের মতে, একজন মানুষের ব্যক্তিগত পছন্দকে সম্মান করা উচিত, বিশেষত যদি তিনি কারও অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে তা না করেন।

উল্লেখ্য, টাইগার শ্রফ বলিউডে অ্যাকশন ও নাচের জন্য সমান জনপ্রিয়। কিন্তু এর আগেও একাধিকবার তার ফ্যাশন স্টেটমেন্টকে ঘিরে আলোচনায় আসতে হয়েছে তাকে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

পূজা দিতে গিয়ে সমালোচনার মুখে টাইগার শ্রফ

R
নিজস্ব প্রতিবেদক | 15 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার