Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পূর্বধলায় বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

BN DESK
06 November 2025, 09:00 PM পড়তে ১ মিনিট

নেত্রকোনার পূর্বধলা উপজেলার নারান্দিয়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশাকে বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

গতকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের নারান্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নেত্রকোনা থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন এবং তিনজন আহত হন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম বলেন, সিএনজি অটোরিকশায় থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই মারা গেছেন। আহতদের উদ্ধার করে একজনকে নেত্রকোনা সদর হাসপাতালে ও অন্যজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মধ্যপ্রাচ্য

পূর্বধলায় বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

B
BN DESK | 31 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার