Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

প্রথমে গোল্ড মেডেল, এবার ডিন’স অ্যাওয়ার্ড পেলেন ঢাবি শিবির নেতা মাজহার

BN DESK
10 November 2025, 03:00 PM পড়তে ১ মিনিট

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক এবং ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র আন্দোলন ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম এবার বিশ্ববিদ্যালয়ের মর্যাদাপূর্ণ *ডিন’স অ্যাওয়ার্ড* পেয়েছেন।

তিনি অ্যাকাডেমিক এক্সিলেন্স ক্যাটাগরিতে এই পুরস্কার অর্জন করেন।  মঙ্গলবার (১৪ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে থেকে তিনি পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে মাজহারুল ইসলাম লিখেছেন, “আলহামদুলিল্লাহ, এক্সিলেন্স ক্যাটাগরিতে ডিন’স অ্যাওয়ার্ড পেয়েছি। এটি আমার ছাত্রজীবনের অন্যতম মর্যাদাপূর্ণ অর্জন।”

তিনি আরও লেখেন,   “একটা সময় ডিন’স অ্যাওয়ার্ডের প্রতি ভীষণ ফ্যাসিনেশন কাজ করত। আজ সর্বোচ্চ ক্যাটাগরিতে তা অর্জন করতে পারায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের দোয়া প্রার্থী।” এর আগে, গত ৯ অক্টোবর প্রকাশিত ডিন’স অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়।

উল্লেখ্য, এর আগেও তিনি অনার্সে প্রথম স্থান অর্জন করে  গোল্ড মেডেল লাভ করেন। মাস্টার্সের প্রথম সেমিস্টারেও তিনি ৪.০০ এর মধ্যে ৪.০০ সিজিপিএ  অর্জন করেন। মাজহারুল ইসলাম ২০১৮–১৯ শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবং কবি জসীমউদ্দিন হলের আবাসিক।
 

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

প্রথমে গোল্ড মেডেল, এবার ডিন’স অ্যাওয়ার্ড পেলেন ঢাবি শিবির নেতা মাজহার

B
BN DESK | 14 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার