Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ২০৮ রানের টার্গেট দিলো টাইগাররা

BN DESK
08 November 2025, 12:00 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ২০৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই সাইফ হাসান ৩ রান ও সৌম্য সরকার ৪ করে আউট হলে চাপে পরে বাংলাদেশ। পরে নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃযদয়ের ৭১ রানের জুটি গড়ে চাপ সামাল দেন। শান্ত এলবিডব্লিউর ফাঁদে ৩২ রান করে আউট হন।

এরপর ব্যাটিংয়ে নামে অভিষিক্ত মাহিদুল ইসলাম অংকন। অংকন এবং হৃদয় মিলে গড়েন ৩৬ রানের জুটি। এরপর হৃদয় হাফ সেঞ্চুরি করে ৯০ বলে ৫১ রানে আউট হন। মাহিদুল ইসলাম অংকন অধিনায়ক মিরাজ কে সাথে নিয়ে ৪৩ রানের জুটি গড়লে ১৭ রান করে ক্যাঁচ আউট হয়ে ফিরে যান মিরাজও। সবশেষ রোস্টোন চেসের করা বলে বোল্ড আউট হয়ে ৭৬ বলে ৪৬ রানের দারুণ ইনিংস খেলে দলীয় ১৬৫ রানে আউট হন মাহিদুল ইসলাম অংকন।

এরপর নুরুল হাসান সোহানের ৯ রান ও রিশাদ হোসেনের গুরুত্বপূর্ণ ১৩ বলে ২৬ রানের উপর ভর করে ২ বল হাতে রেখেই ২০৭ রানে অলআউট হয় টাইগাররা। ২০৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামবে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বলিউড

প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ২০৮ রানের টার্গেট দিলো টাইগাররা

B
BN DESK | 18 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার