Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

প্রধান কোচের নাম ঘোষণা করলো চট্টগ্রাম রয়্যালস

BN DESK
20 December 2025, 09:09 PM পড়তে ১ মিনিট

প্রধান কোচ হিসেবে মমিনুল হককে দায়িত্ব দিতে চেয়েছিল চট্টগ্রাম রয়্যালস। তবে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত বদলায় চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএল শুরুর কয়েক দিন আগেই তারা বিদেশি কোচ বেছে নিলো।

আজ শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে প্রধান কোচের নাম ঘোষণা করে তারা।

চট্টগ্রাম রয়্যালসের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জাস্টিন মাইলস ক্যাম্পের। ৪৮ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার খেলোয়াড়ি জীবনে ছিলেন বোলিং অলরাউন্ডার। ব্যাট হাতে ছিলেন কার্যকর আর পেস বোলিংয়েও ছিল দক্ষ।

কোচ হিসেবে বড় সাফল্য না থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিজ্ঞতা সমৃদ্ধ। দক্ষিণ আফ্রিকার হয়ে তিনি খেলেছেন ৪টি টেস্ট, ৮৫টি ওয়ানডে ও ৮টি টি-টোয়েন্টি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নিয়মিত ছিলেন। আইপিএল, সিপিএল ও ভাইটালিটি ব্লাস্টে খেলেছেন তিনি। সাম্প্রতিক সময়ে সাবেকদের টুর্নামেন্টে অংশ নিতে দেখা গেছে তাকে। পেশাদার ক্রিকেটে তার শেষ ম্যাচ ছিল ২০১৫ সালে।

চট্টগ্রাম রয়্যালসের মেন্টর ও ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন তুষার ইমরান। আগে যাকে প্রধান কোচ হিসেবে ঘোষণা করা হয়েছিল, সেই মমিনুল হক দলের কোন ভূমিকায় থাকবেন তা এখনো জানানো হয়নি।

 চট্টগ্রাম রয়্যালসের স্কোয়াড
শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, আবরার আহমেদ, মোহাম্মদ নাঈম শেখ, শরিফুল ইসলাম, আবু হায়দার রনি, মাহমুদুল হাসান জয়, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম মুগ্ধ, সালমান হোসেন, শুভাগত হোম, জাহিদুজ্জামান সাগর, নিরোশান ডিকভেলা, পল স্টার্লিং, ক্যামেরন ডেলপোর্ট, কামরান গুলাম।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বলিউড

প্রধান কোচের নাম ঘোষণা করলো চট্টগ্রাম রয়্যালস

B
BN DESK | 20 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার