Logo
ট্রেন্ডিং: খালেদা জিয়ার জানাজা : কফিন রাখার স্থান পরিবর্তন রাতেই শেষ হবে খালেদা জিয়ার কবর খোঁড়ার কাজ খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বেগম জিয়ার বিদায়: শ্বশুরবাড়ি বগুড়ার বাগবাড়ীতে রেখে গেলেন স্মৃতি

প্রধান বিচারপতির দায়িত্বে জুবায়ের রহমান চৌধুরী

R
নিজস্ব প্রতিবেদক
06 November 2025, 11:00 AM পড়তে ১ মিনিট
প্রধান বিচারপতির দায়িত্বে জুবায়ের রহমান চৌধুরী

দেশের প্রধান বিচারপতির কার্যভারে দায়িত্বরত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বিদেশ সফরে যাওয়ায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এমন তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ব্রাজিল ও কাতারে যাতায়াত ও অবস্থানকালে ৯ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত অথবা প্রধান বিচারপতির যাত্রার তারিখ থেকে ফের কার্যভার গ্রহণ না করা পর্যন্ত আপিল বিভাগের কর্মে দ্বিতীয় প্রবীণ বিচারক বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী প্রধান বিচারপতির কার্যভার পালন সানুগ্রহ অনুমোদন করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

প্রধান বিচারপতির দায়িত্বে জুবায়ের রহমান চৌধুরী

R
নিজস্ব প্রতিবেদক | 12 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার