Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

প্রযোজকের বিরুদ্ধে তমা মির্জার অভিযোগ

BN DESK
14 November 2025, 03:00 AM পড়তে ১ মিনিট

বিনোদন প্রতিবেদক ঃ গত সপ্তাহে মুক্তি পেয়েছে তমা মির্জা অভিনীত ছবি ‘মন বোঝে না’। প্রায় এক যুগ আগে ছবিটির শুটিং শেষ করা হয়েছিলো। এত বছর ছবি মুক্তি দেওয়ার কোনো খবর না থাকলেও এবার একেবারে হুট করেই কাউকে না জানিয়ে মুক্তি দেওয়ায় প্রযোজক অর্থাৎ প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে চূড়ান্ত অপেশাদার আচরণের অভিযোগ আনলেন ছবির নায়িকা তমা। সেইসঙ্গে বিরক্তিও প্রকাশ করলেন।

২০১৪ সালে আয়েশা সিদ্দিকা পরিচালিত এ ছবিটির পুরো শুটিং শেষ হয়। ছবিটিও মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। কিন্তু তারপরও প্রযোজক মুক্তি দেননি।

এ প্রসঙ্গে তমা বলেন, ১১ বছর আগে আমরা শুটিং শেষ করেছি। ওই সময় অনুযায়ী ছবিটি সময়োপযোগী ছিল। অনেক টাকা বিনিয়োগ করে শুটিং করা হয়েছিল। আমরাও সেভাবে কাজ করেছি। এরপর দীর্ঘ সময়ে শুভ ভাই ও আমি আমরা অনেকটাই বদলে গেছি। আমাদের অভিনয়, চিন্তাভাবনা ও আউটলুক সবকিছুতে একটা পরিবর্তনও এসেছে। এই সময়ে এসে দর্শকেরা আমাদের সমসাময়িক কাজের সঙ্গে তুলনা করলে এটা ছবির জন্য ক্ষতি। ছবির ক্ষতি মানে তো প্রযোজকও ক্ষতিগ্রস্ত। আমার কেন জানি মনে হয়, একটা ছবির শুটিং শেষ হওয়ার তিন বছরের মধ্যে তা মুক্তির ব্যবস্থা করা উচিত। না হলে সেই ছবির মেরিট নষ্ট হয়। এতে শিল্পীরও সুনাম নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। মানলাম, একজন প্রযোজক অনেক টাকা বিনিয়োগ করেছেন; কিন্তু এত আগের একটি সিনেমা মুক্তি দেওয়াতে দর্শকেরা যেমন হতাশ, আমরাও তেমনি হতাশ।

এছাড়া তিনি আরও বলেন, একজন প্রযোজক যখন কোনো ছবি বানান, তার সেই ছবি মুক্তি দেওয়ার শতভাগ অধিকার রয়েছে। কিন্তু এখানে কথা হচ্ছে, আমি ছবি বানালাম, এরপর বছরের পর বছর মুক্তি না দিয়ে ফেলে রাখলাম, তা কী করে হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

প্রযোজকের বিরুদ্ধে তমা মির্জার অভিযোগ

B
BN DESK | 13 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার