Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

প্রাথমিকের ছুটি বাতিল করে বার্ষিক পরীক্ষা নেওয়ার নির্দেশ

BN DESK
10 December 2025, 11:57 AM পড়তে ১ মিনিট

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি বাতিল করে বার্ষিক পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) এক চিঠিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে এ নির্দেশনা পাঠানো হয়েছে। এতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন সম্পন্ন করার স্বার্থে যেসব বিদ্যালয়ে তা সম্ভব হয়নি, সেসব বিদ্যালয়ে ১১-১৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত (শুক্রবার ও শনিবার ছাড়া) ছুটি বাতিল করে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা নিতে হবে।

আগামী ১১ ডিসেম্বর থেকে সাধারণত শীতকালীন ছুটি শুরু হওয়ার কথা ছিল। তবে নতুন নির্দেশনার কারণে ১৪ ও ১৫ ডিসেম্বরের ছুটি বাতিল করা হয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে আন্দোলনের কারণে ১-৪ ডিসেম্বর পর্যন্ত বার্ষিক পরীক্ষা বন্ধ ছিল। আন্দোলন স্থগিত হওয়ার পর ৭ ডিসেম্বর থেকে পরীক্ষা পুনরায় শুরু হয়। বাকি পরীক্ষা দ্রুত সম্পন্ন করার জন্য মন্ত্রণালয় এই নির্দেশ দিয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

প্রাথমিকের ছুটি বাতিল করে বার্ষিক পরীক্ষা নেওয়ার নির্দেশ

B
BN DESK | 10 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার