Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৫ পেলেন রায়হান রাফী আলিমুজ্জামান

BN DESK
06 November 2025, 01:00 PM পড়তে ১ মিনিট

ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৫ পেলেন চলচ্চিত্র পরিচালক রায়হান রাফী এবং সাংবাদিক আলিমুজ্জামান। প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন প্রবর্তিত ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ ২০২৫ প্রদান করা হলো চ্যানেল আই প্রাঙ্গণে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক মতিন রহমান, শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, রন্ধনবিধ কেকা ফেরদৌসী, সাংবাদিক আবদুর রহমান, অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, বাচসাস এর সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, অন্যপ্রকাশ এর প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম, অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি সহ সাংবাদিক লেখক প্রকাশক পরিচালকবৃন্দ।

উপস্থিত অতিথিদের মধ্যে কবি রেজাউদ্দিন স্টালিন বলেন , আমরা ফজলুল হককে পাইনি কিন্তু তার কাজ দেখেছি। শিল্পকলার আগামী দিনের কর্মসুচিতে তিনি ফজলুল হক-এর উপর নির্মিত ডকুফিল্মটি দেখাবেন বলে প্রতিশ্রুতি দেন। ফজলুল হককে নিয়ে স্মৃতিচারণ করেন প্রকৃতিবিদ মুকিত মজুমদার বাবু, রন্ধবিদ কেকা ফেরদৌসী, রাজু আলীম, কণ্ঠশিল্পী মো. খুরশীদ আলম, অভিনেতা কেরামত মাওলা।

বক্তারা আশা প্রকাশ করেন ফজলুল হককে রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করা হবে। উল্লেখ্য দেশের প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনেমা’ এর সম্পাদক ও বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র সান অব পাকিস্তান (প্রেসিডেন্ট) এর নির্মাতা প্রয়াত ফজলুল হক স্মরণে গত ২২ বছর ধরে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে চলচ্চিত্র পরিচালক রায়হান রাফী তার মমতাময়ী মাকে নিয়ে পুরস্কার গ্রহণ করে আলাদা মহিমা তৈরি করলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৫ পেলেন রায়হান রাফী আলিমুজ্জামান

B
BN DESK | 27 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার