Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ফটিকছড়িতে নিজ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

BN DESK
07 November 2025, 10:00 AM পড়তে ১ মিনিট

চট্টগ্রামের ফটিকছড়িতে নিজ ঘর থেকে এক গৃহবধূ ও তার দেড় বছরের শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ফটিকছড়ি পৌর সদরের ৮ নম্বর ওয়ার্ডে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের পাশে অবস্থিত কামাল ভবনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

গৃহবধূ আফরোজা আফরিন (২৬) আনোয়ার হোসেন বিবলোর স্ত্রী ও মেয়ে আতকিয়া আয়েশার বয়স ১৬ মাস।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আফরোজা আফরিন তার শিশুকন্যাকে গোসল করানোর কথা বলে শোবার ঘরের দরজা বন্ধ করেন। দীর্ঘক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজা খুলতে চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ এসে লোহার দরজা ভেঙে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে।

আফরিনের শ্বশুর কামাল উদ্দিন জানান, পুত্রবধূ দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। হয়তো সেই মানসিক ভারসাম্যহীনতার কারণেই তিনি এমন মর্মান্তিক সিদ্ধান্ত নেন।

ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গৃহবধূ আফরোজা আফরিন আত্মহত্যার আগে তার শিশুকন্যাকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছেন। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

ফটিকছড়িতে নিজ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

B
BN DESK | 29 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার