Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ফটিকছড়িতে মোটরসাইকেল সংঘর্ষে পুলিশের এএসআইসহ নিহত ২

BN DESK
27 November 2025, 08:36 PM পড়তে ১ মিনিট

ফটিকছড়ি-খাগড়াছড়ি সড়কে দুর্ঘটনায় পুলিশের এক এএসআইসহ দুইজন নিহত হয়েছেন। আজ  বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ফটিকছড়ি–খাগড়াছড়ি সড়কের আমতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মানিকছড়ি থানায় কর্মরত এএসআই সাইফুল ইসলাম (৪০)। তিনি মুন্সিগঞ্জ গজারিয়া গ্রামের মোহাম্মদ লেয়াকত আলীর ছেলে। অন্যজন মানিকছড়ি ফকিরপাড়া এলাকার মো: ইসমাইলের ছেলে মো. হাফিজ (৩০)।  এ ঘটনায় আরও আহত হয়েছেন কনস্টেবল আল নোমান ও মো. ইয়াসিন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এএসআই সাইফুল ইসলাম ও হাফিজ মারা যান।

পরে নিহতদের লাশ এবং আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

ফটিকছড়িতে মোটরসাইকেল সংঘর্ষে পুলিশের এএসআইসহ নিহত ২

B
BN DESK | 27 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার