Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ফায়ার ফাইটার নূরুল হুদার জানাজা অনুষ্ঠিত

BN DESK
06 November 2025, 10:00 PM পড়তে ১ মিনিট

টঙ্গীতে কেমিক্যালের আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে মারা যাওয়া ফায়ার ফাইটার মো. নূরুল হুদার জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার সন্ধ্যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।  

জানাজার আগে শহিদ মো. নূরুল হুদার কফিনে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। এ সময় অগ্নিসেনাদের একটি চৌকস দল গার্ড অব অনার দেন। এরপর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে প্রয়াত ফায়ারফাইটারের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত পাঠ করে শোনানো হয়।

শহিদ ফায়ার ফাইটারের বাবা সংক্ষিপ্ত বক্তব্যে পরিবারের পক্ষ থেকে সবার কাছে মরহুমের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং দোয়ার আবেদন জানান। বক্তব্য শেষে জানাজা ও দোয়া পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ধর্মীয় শিক্ষক মুহাদ্দিস কাজী শরিফ উল্লাহ।  

এরপর জানাজায় অংশগ্রহণকারীরা শেষবারের মতো সারিবদ্ধভাবে নূরুল হুদার মরদেহ দেখেন এবং শ্রদ্ধা জানান। এরপর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা মো. নূরুল হুদার লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ধামাইলের উদ্দেশে যাত্রা শুরু করে। নিজ গ্রামের মাটিতেই চিরনিদ্রায় শায়িত হবেন মরহুম ফায়ার ফাইটার মো. নূরুল হুদার মরদেহ। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ফায়ার ফাইটার নূরুল হুদার জানাজা অনুষ্ঠিত

B
BN DESK | 24 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার