Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ফিফা’র গুরুত্বপূর্ণ কমিটিতে বাফুফে সভাপতি তাবিথ 

BN DESK
10 November 2025, 09:00 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা’র দুটি গুরুত্বপূর্ণ কমিটিতে জায়গা পেলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং বাফুফে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য এটি এক বিশাল স্বীকৃতি। উল্লেখযোগ্য বিষয় হলো বাফুফে সভাপতি হিসেবে তাবিথ আউয়ালের জন্য এটি ফিফা’র কোনো কমিটিতে প্রথমবার।

বুধবার (৮ অক্টোবর) বাফুফে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নের খবর নিশ্চিত করে। তাবিথ আউয়ালকে ‘ফুটবল টেকনোলজি, ইনোভেশন অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন’ কমিটির সদস্য মনোনীত করা হয়েছে। অন্যদিকে, মাহফুজা আক্তার কিরণ স্থান পেয়েছেন ‘ইয়ুথ গার্লস কম্পিটিশন’ কমিটিতে। উভয় পদে এই দুই কর্মকর্তার মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত কার্যকর থাকবে। যদিও তাবিথ আউয়াল প্রথমবার এই সুযোগ পেলেন, তবে মাহফুজা আক্তার কিরণ এর আগেও ফিফা’র নির্বাহী কমিটির সদস্য হিসেবে বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বাফুফে নিশ্চিত করেছে, এই দুটি মনোনয়ন সরাসরি ফিফা থেকেই চূড়ান্ত করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
হলিউড

ফিফা’র গুরুত্বপূর্ণ কমিটিতে বাফুফে সভাপতি তাবিথ 

B
BN DESK | 08 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার