Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ফিরে এসো প্রিয় ওসমান হাদি: আসিফ আকবর

BN DESK
12 December 2025, 10:40 PM পড়তে ১ মিনিট

বিনোদন ডেস্কঃ রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সংগীতশিল্পী আসিফ আকবর লিখেছেন, ‘ফিরে এসো প্রিয় ওসমান হাদি’।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে নিজের ফেসবুক ওয়ালে এমন পোস্ট করেন আসিফ আকবর। শরিফ ওসমান হাদিকে ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর থেকে।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, দুপুর ২টা ২৫ মিনিটে একটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা আসে। মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

গুলিবিদ্ধ হওয়ার সময় ওসমান হাদির পেছনের রিকশায় ছিলেন মো. রাফি। তিনি ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার বর্ণনা দেন। মো. রাফি বলেন, জুমার নামাজ শেষে আমরা হাইকোর্টের দিকে আসছিলাম। রিকশায় ছিলাম। বিজয়নগর আসতেই একটা মোটরসাইকেলে করে দুজন এসে হাদি ভাইয়ের ওপর গুলি ছুড়ে পালিয়ে যায়। আমি ভাইয়ের পেছনের রিকশায় ছিলাম।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

ফিরে এসো প্রিয় ওসমান হাদি: আসিফ আকবর

B
BN DESK | 12 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার