Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দিনাজপুরের ফুলবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে আটোরিকশা সুপারশপে চালকসহ আহত ২

BN DESK
24 November 2025, 05:59 PM পড়তে ১ মিনিট

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে গ্লাস ভেঙে স্বপ্ন সুপার শপে ঢুকে আহত হয়েছেন অটোরিকশা চালকসহ দুইজন। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় পৌর শহরের স্বপ্ন শপিং কমপ্লেক্সে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আটোরিকশা চালক এজাজুল ইসলাম গুরুতর আহত হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এসময় নাজনিন নাহার নামে এক ক্রেতাও আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় পৌর শহরের উর্ব্বশী হলের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কে এজাজুল ইসলাম তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে দাঁড়িয়ে ছিল। হঠাৎ রিকশাটির এক্সিলেটার ডাইরেক্ট হয়ে গেলে তা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে স্বপ্ন শপের গ্লাস ভেঙে ভিতরে প্রবেশ করে। এতে অটোচালক এজাজুল ইসলাম গরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। এসময় নাজনিন নাহার নামে এক ক্রেতাও আহত হন। তিনি ফুলবাড়ী হাসপাতালে চিকিৎসাধীন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ স্থানীয়দের সহযোগিতায় আটোরিকশাটি সুপার শপ থেকে বের করেন। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খন্দকার মুহিব্বুল বিষয়টি নিশ্চিত করে বলেন, খবরটি শুনেছি, তবে বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটেনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মধ্যপ্রাচ্য

দিনাজপুরের ফুলবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে আটোরিকশা সুপারশপে চালকসহ আহত ২

B
BN DESK | 24 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার