Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ফেনীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত

BN DESK
04 November 2025, 12:00 AM পড়তে ১ মিনিট

ফেনীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) ফেনী সদর উপজেলার ফতেহপুর ও শর্শদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাঙামাটি সদর থানার বাগাইছড়ি ইউনিয়নের খেদারছড়া গ্রামের মনিময় চাকমার ছেলে জিকেন চাকমা (২০)। অন্যজনের পরিচয় জানা যায়নি।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত ৮টার দিকে খবর পেয়ে ফতেহপুর রেলক্রসিং এলাকা থেকে জিকেন চাকমার মরদেহ উদ্ধার করা হয়। রেললাইনে হাঁটতে গিয়ে অসাবধানতাবশত তিনি ট্রেনে কাটা পড়েন। এর আগে দুপুর ২টার দিকে শর্শদী ও গুণবতী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকা থেকে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ২৮ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান বলেন, কোন ট্রেনে কাটা পড়ে এসব দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: ফেনী
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

ফেনীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত

B
BN DESK | 10 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার