Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ফেনীতে বাস উল্টে তিন জন নিহত, আহত ৮

BN DESK
11 November 2025, 02:00 AM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক: ফেনী-নোয়াখালী সড়কের সিলোনিয়া বাজারে সুগন্ধা পরিবহনের একটি বাস উল্টে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল দশটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত তিন জনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। একজনের নাম শ্রাবণ, অন্যজন শামীম আরা বেগম। তাদের বাড়ি দাগনভূঞা উপজেলায়। ফেনী জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তিন জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। 

পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগে আগে স্থানীয়রা আহতদের উদ্ধার করে।

তারা  জানান, বাসটি ফেনী থেকে নোয়াখালীর দিকে যাচ্ছিল। এ সময় রাস্তার পাশে থাকা একটি খুঁটির সাথে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে। 

আহতদের ফেনীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। মহিপাল হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ হারুন উর রশিদ জানান, চালক বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এমন ঘটনা ঘটে থাকতে পারে। তবে, প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।  

এলাকা: ফেনী
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

ফেনীতে বাস উল্টে তিন জন নিহত, আহত ৮

B
BN DESK | 02 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার