Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ফেনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

BN DESK
08 November 2025, 09:00 AM পড়তে ১ মিনিট

ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় আজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. এরশাদ (৩৬) নামের একব্যক্তির  মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের জনৈক তাজুল সাহেবের বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজের বাড়ির পাশেই ছোট একটি পুকুরে মাছের জন্য সেচ দিচ্ছিলেন এরশাদ। এজন্য ঘর থেকে লাইন টেনে মোটর দিয়ে সেচ শুরু করেন।

এর একপর্যায়ে বৈদ্যুতিক তার পায়ে লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এরশাদের ঘরে ফিরতে দেরি হওয়ায় স্বজনরা খোঁজ নিতে গেলে তাকে পড়ে থাকতে দেখেন। সেখান থেকে মো. এরশাদকে গুরুতর অবস্থায় উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ জানান, এ ঘটনায় আইনগতসহ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এলাকা: ফেনী দাগনভূঞা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

ফেনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

B
BN DESK | 07 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার