Logo
ট্রেন্ডিং: শার্টের বুকে ‘কাপুর’ লিখে আলোচনায় আলিয়া বগুড়ায় কাভার্ডভ্যানে তল্লাশি করে ১৫ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার  ঢাকায় বিপিএল দেখা যাবে ২০০ টাকায়, টিকিট বিক্রি শুরু সোমবার বগুড়ার সোনাতলায় বিভিন্ন মামলায় নারীসহ ১৪ জন গ্রেফতার

ফেব্রুয়ারির নির্বাচন হবে মহোৎসবের : প্রধান উপদেষ্টা

R
নিজস্ব প্রতিবেদক
11 November 2025, 05:00 AM পড়তে ১ মিনিট
ফেব্রুয়ারির নির্বাচন হবে মহোৎসবের : প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে মহোৎসবের বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন হবে। এই নির্বাচন মহোৎসবের হবে, যদি সংস্কার বাস্তবায়নের ফয়সালা করতে পারি।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘স্বৈরাচার আসার রাস্তা বন্ধ করার জন্যই এত সংস্কার প্রয়োজন। সেটা করতে হলে সবাইকে একমত হয়ে করতে হবে, দ্বিমত হওয়ার কোনো সুযোগ নেই। তাহলেই নির্বাচন স্বার্থক হবে।’

তিনি বলেন, এই একমাত্র সুযোগ এবং আমাদের এটা গ্রহণ করতেই হবে। এটা থেকে বিচ্যুত হওয়ার কোনো উপায় নেই। সমঝোতা বলেন, ঐক্য বলেন আর যাই বলেন, যখন নির্বাচনে যাবো তখন একমত হয়ে সবাই যাবো। এর মধ্যে কোনো দ্বিমত আমরা রাখবো না।

তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় আসতেই হবে। এক্ষেত্রে আমাদের কাছে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই।

‘এই সুযোগ আর আসবে না। এবারেই সেই সুযোগ।তাই এবার পরিবর্তন না করতে পারলে আর সুযোগ আসবে না’, যোগ করেন প্রধান উপদেষ্টা।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘প্রস্তাবিত সংস্কারগুলোর মধ্যে আশু বাস্তবায়নযোগ্য সংস্কারগুলোর মধ্যে অর্ধেক বাস্তবায়নে কাজ চলছে। আশা করা যাচ্ছে, ডিসেম্বরের আগেই ৭৫ শতাংশ সংস্কার করা সম্ভব। সংবিধানকে টাচ করে এমন কিছু সংস্কার আছে, সেগুলোর জন্য বৃহত্তর রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

ফেব্রুয়ারির নির্বাচন হবে মহোৎসবের : প্রধান উপদেষ্টা

R
নিজস্ব প্রতিবেদক | 14 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার